Current Bangladesh Time
Monday October ২৬, ২০২৬ ১০:৩৪ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » বরিশালসহ ৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট
২৬ October ২০২৬ Monday ৯:০১:২৫ PM
Print this E-mail this

বরিশালসহ ৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, বগুড়া ও সিলেট জেলা শহরে রেকর্ডভুক্ত পুকুরের তালিকা চেয়েছেন হাইকোর্ট।  আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ আজ সোমবার, ২৬ অক্টোবর এই সংক্রান্ত এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন।

একই সঙ্গে রেকর্ডভুক্ত পুকুর সংরক্ষণে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পুকুরগুলো কার্যকরভাবে সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ ছাড়া জলাধার সংরক্ষণ আইনের ৬ ধারা অনুযায়ী পুকুরের বৈশিষ্ট্য পরিবর্তনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারা অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

আদেশে পাঁচ জেলা শহরে অবৈধভাবে পুকুর ভরাট ও দখল বন্ধে ১৫ দিনের মধ্যে সাত সদস্যের একটি মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

এর আগে গত ২৯ আগস্ট দেশের বড় শহরগুলোর জলাশয় ও পুকুর ভরাট নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে তিন আইনজীবী হাইকোর্টে রিট করেন।

রিটের পক্ষে শুনানি করেন এইচআরপিবির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ ৫ জেলা শহরের পুকুরের তালিকা চাইলেন হাইকোর্ট
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ড
১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com