Current Bangladesh Time
Sunday October ১১, ২০২৬ ১২:১৯ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় চার গ্রুপে বিজয়ী ১২ শিক্ষার্থী
৯ October ২০২৬ Friday ৯:২০:৪৩ PM
Print this E-mail this

জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় চার গ্রুপে বিজয়ী ১২ শিক্ষার্থী


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

সাধারণ জ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আয়োজিত জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত পর্বে অংশ নিয়েছে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬১ শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিজয়ী ১২ শিক্ষার্থীকে নগদ অর্থসহ পুরস্কার দেওয়া হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে সনদ ও ক্রেস্ট। 

শুক্রবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাব। আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করে আমান সিমেন্ট ও লেকচার পাবলিকেশন্স লিমিটেড।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে অনলাইনে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী আবেদন করে। সেখান থেকে বাছাই করে ৯৬১ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। শুক্রবার লিখিত পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

চারটি গ্রুপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপে মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ শিক্ষার্থীকে নগদ অর্থসহ পুরস্কার দেওয়া হয়। অন্য অংশগ্রহণকারীদেরও সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

প্রতিযোগিতার গ্রুপ ‘এ’-তে (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) প্রথম হয়েছে শেল্টার গ্লোবাল স্কুল এন্ড কলেজের তাইয়্যিবা, দ্বিতীয় স্কলার্স স্কুল এন্ড কলেজের ফাতহান বাশার এবং তৃতীয় মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের জহরত মানহা। গ্রুপ ‘বি’-তে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) প্রথম রাজউক উত্তরা মডেল কলেজের আব্দুল্লাহ আইয়ান সাদ, দ্বিতীয় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের তাহমিদুল হাসান জারিফ এবং তৃতীয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মারজিয়া আজিজ তুফা। 

গ্রুপ ‘সি’-তে (নবম থেকে দ্বাদশ শ্রেণি) প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের তাসনীম তাহিরা, দ্বিতীয় সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের রাফিন সাদমান মজুমদার এবং তৃতীয় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সামিয়া খান। গ্রুপ ‘ডি’-তে (দ্বাদশ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী) প্রথম হয়েছেন ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরীন ইরা, দ্বিতীয় মাইলস্টোন কলেজের মো. সজিবুল ইসলাম এবং তৃতীয় গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মো. নাহিদ হোসেন। 

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো এবং এ বিষয়ে তাদের দক্ষ করে তোলাই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন রাজউক উত্তরা মডেল কলেজের সহযোগী অধ্যাপক ড. সোলায়মান কবির। প্রধান অতিথি ছিলেন ডে গ্রুপের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আলহাজ এম এ ওয়াহাব বাগচী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক এ কে এম এনায়েত কবিরসহ অন্যরা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় চার গ্রুপে বিজয়ী ১২ শিক্ষার্থী
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশাল-ঢাকা নৌরুটে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ালেন লঞ্চ মালিকরা
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com