Current Bangladesh Time
Saturday November ১৪, ২০২৬ ১১:১৩ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু
১৩ November ২০২৬ Friday ৪:৪৬:৪৫ PM
Print this E-mail this

ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু


নিজস্ব প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০ গাড়ির সংঘর্ষে ইলিয়াস ফকির (৪৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

ইলিয়াস ফকির জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।অন্য যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এ সময় এমপির গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১০টি যানবাহনে ধাক্কা লাগে।

এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং অর্ধশতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ জানায়, আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ছাড়া রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত হওয়া উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু
হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউলের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট
সেন্ট মার্টিন ভ্রমণে রাতযাপন নিয়ে ধোঁয়াশা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com