Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে শ্রীগুরু সংঘের সংবাদ সম্মেলনআশ্রমের কমিটি স্থগিতের খবরকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি
১৪ November ২০২৬ Saturday ১০:২০:১০ PM
কাউখালীতে শ্রীগুরু সংঘের সংবাদ সম্মেলনআশ্রমের কমিটি স্থগিতের খবরকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি
কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কার্যকরী কমিটির কার্যক্রম স্থগিত এবং কমিটিতে দুই ভারতীয় নাগরিক থাকার বিষয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছে আশ্রম কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী কমল দত্ত।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১০ নভেম্বর জাতীয় দৈনিক আমার দেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ‘কাউখালীতে আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত’ শিরোনামে প্রকাশিত সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি গঠনতন্ত্র ও বাংলাদেশের প্রচলিত আইন অনুসরণ করে সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় গঠিত হয়েছে। কমিটির প্রত্যেক সদস্য বাংলাদেশের স্থায়ী নাগরিক বলেও দাবি করা হয়।
এতে আরও বলা হয়, আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক রণজয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাস কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি দীর্ঘদিন আশ্রমের দায়িত্ব পালন করেছেন এবং অসুস্থতার কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেন। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগও সম্পূর্ণ কাল্পনিক বলে দাবি করা হয়। লিখিত বক্তব্যে আশ্রমের কার্যক্রম স্থগিত কিংবা প্রশাসক নিয়োগের তথ্যও নাকচ করা হয়। বলা হয়, বর্তমান কমিটির নেতৃত্বে আশ্রমের নিয়মিত পূজা-অর্চনা, সেবামূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, আশ্রমের ১৩৫তম আবির্ভাব উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে একটি উপ-কমিটিও গঠন করা হয়েছে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। আশ্রম কর্তৃপক্ষের দাবি, উৎসবের কার্যক্রম নিয়ে প্রশাসনের কাছে আবেদন করা হলেও কমিটি স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ছাড়া লিখিত বক্তব্যে আশ্রম নেতৃবৃন্দ বলেন, আশ্রমের সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে তহবিলের কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় আশ্রমের পক্ষ থেকে ফৌজদারি মামলা করা হয়েছে, যা বিচারাধীন। তবে এসব অভিযোগের সঙ্গে বর্তমান কার্যনির্বাহী কমিটির কার্যক্রম স্থগিত করার কোনো সম্পর্ক নেই বলে তাঁরা দাবি করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, শ্রীগুরু সংঘ বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ও অরাজনৈতিক ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে এর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের সংবাদ প্রকাশের আগে প্রকৃত তথ্য যাচাইয়ের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা যাচাইয়ের অনুরোধ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল, সহসভাপতি শংকর দেবনাথ, সহসাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকার প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি