Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
১৪ November ২০২৬ Saturday ৩:৫৪:৫১ PM
রাজাপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঝালকাঠি (রাজাপুর) প্রতিনিধি:
ঝালকাঠি রাজাপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসমা বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মো. রেজাউল কবির গাজীকে পলাতক আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের দ্বিতল ভবনের নিচতলার সিঁড়ির সামনে পাকা রাস্তা থেকে আসমা বেগমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার আসমা বেগম পিরোজপুরের কাউখালী উপজেলার আসপদ্দি কাউখালী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে আসমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। একই ঘটনায় তার স্বামীকে পলাতক আসামি করে রাজাপুর থানায় আরেকটি মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি