Current Bangladesh Time
Sunday November ১৫, ২০২৬ ৫:১৯ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটায় তিন হাজার টাকার জন্য হোটেল ম্যানেজারকে বেধড়ক মারধর করলেন ইসলামি আন্দোলনের মেয়র প্রার্থী
১৫ November ২০২৬ Sunday ২:২৫:২৮ PM
Print this E-mail this

কুয়াকাটায় তিন হাজার টাকার জন্য হোটেল ম্যানেজারকে বেধড়ক মারধর করলেন ইসলামি আন্দোলনের মেয়র প্রার্থী


কুয়াকাটা প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় দোকানের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে একটি আবাসিক হোটেলের হিসাব ব্যবস্থাপককে মারধর করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কুয়াকাটা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সহ সভাপতি শাহ আলম হাওলাদার সহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মামুন গাজী (২৮) মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মামুন গাজী কুয়াকাটা গ্র্যান্ড প্লাসিড আবাসিক হোটেলের অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। হোটেলের প্রয়োজনীয় মুদি মালামাল কুয়াকাটার একটি দোকান থেকে নগদ ও বাকিতে কেনা হতো। ওই দোকান থেকে বিভিন্ন সময়ে মালামাল কেনার কারণে ১৩ হাজার টাকা বকেয়া হয়। অভিযোগকারীর দাবি, ঘটনার তিন-চার দিন আগে দোকানদার শাহ আলম হাওলাদারকে ১০ হাজার টাকা পরিশোধ করা হলে বকেয়া থাকে তিন হাজার টাকা। এ টাকা নিয়ে হিসাবের কাগজ দেখাতে বললে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগে আরও বলা হয়, রবিবার  সকাল সাড়ে ৯টার দিকে হোটেলের অতিথিদের খাবার কিনতে মেরিন ভিউ খাবার হোটেলে যান মামুন। সেখানে শাহ আলমের সঙ্গে দেখা হলে বকেয়া তিন হাজার টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম তাঁকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে অন্য তিনজনসহ তাঁরা মামুনের ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং মোবাইল ফোন ও খাবার হোটেলের টিস্যু বক্সের হোল্ডার দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম এবং কপালের ডান পাশে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামুনের অভিযোগ, হামলার সময় শাহ আলম তাঁর কাছে থাকা হোটেলের বাজার করার নগদ ২০ হাজার টাকা নিয়ে যান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ভয়ভীতি দেখান এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় অভিযুক্ত শাহ আলম হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, রাজ্জাক ও খলিল দফাদারের বিরুদ্ধে মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুন গাজী।
অভিযুক্ত শাহ আলম কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ সভাপতি ও কুয়াকাটা পৌর সভার মেয়র পদপ্রার্থী।
শাহ আলম হাওলদার মারামারির বিষয় স্বীকার করেন এবং তাকেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com