Home » ক্যাম্পাস » বরিশাল » বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
১৫ November ২০২৬ Sunday ২:৪৪:৩৩ PM
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
ক্যাম্পাস প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফুটবল দলের খেলোয়াড়দের তালিকায় এক শিক্ষার্থীর বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে কৌতূহল ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শারীরিক শিক্ষা দপ্তরের অসতর্কতার কারণে এমন ভুল হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের তালিকায় এ অসংগতি দেখা যায়। তালিকাটিতে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. সিরাজিস সাদিক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল আলিম বছিরের স্বাক্ষর রয়েছে।
প্রকাশিত তালিকার ১২ নম্বর ক্রমিকে থাকা শিক্ষার্থী মো. মেহেদী হাসানের বিভাগের নাম উল্লেখ করা হয়েছে ‘মোঃ কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। অথচ বিভাগের প্রকৃত নাম ‘কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। ব্যক্তির নামের আগে ব্যবহৃত ‘মোঃ’ কীভাবে বিভাগের নামের সঙ্গে যুক্ত হলো, তা নিয়েই প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
তাদের মতে, একটি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক তালিকায় এমন ভুল সংশ্লিষ্ট দপ্তরের অসতর্কতারই পরিচয় দেয়। তালিকাটি প্রকাশের আগে যথাযথভাবে যাচাই করা হলে এ ধরনের অসংগতি এড়ানো সম্ভব হতো।
ববি শিক্ষার্থী রিপন মন্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলো কিভাবে চলে আমি জানিনা। একটা বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষার মতো দপ্তর এভাবে চলতে পারেনা। আমরা দপ্তরের পরিচালকের স্বাক্ষর সেখানে দেখেছি। তিনি কিভাবে যাচাই-বাছাই ছাড়াই স্বাক্ষর করেছে সেটাই বড় প্রশ্ন। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বন্ধুবান্ধব ফোন দিয়ে মজা করছে।
এবিষয়ে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক সিরাজিস সাদিক বলেন, এটা একটা টাইপিং মিস্টেক হয়েছে। বিষয়টি তখন নজরে আসেনি। আমরা আগামীকাল পূণরায় তালিকা প্রকাশ করবো।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি