Home » ভোলা » ভোলা সদর » ঢাকা থেকে চুরি করে ভোলায় স্বর্ণ বিক্রির চেষ্টাকালে গ্রেপ্তার যুবক
১৫ November ২০২৬ Sunday ৪:৫০:২৮ PM
ঢাকা থেকে চুরি করে ভোলায় স্বর্ণ বিক্রির চেষ্টাকালে গ্রেপ্তার যুবক
ভোলা প্রতিনিধি:
ভোলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. আ. আলী (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আ. আলী মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকার বাসিন্দা। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার বিকেল ৪টায় ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
পুলিশ সুপার জানান, ভোলা সদর উপজেলার সদর রোডের নূর জুয়েলার্সে এক ব্যক্তি স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে থাকা একটি হাতব্যাগ তল্লাশি করে স্বর্ণালংকার ও নগদ টাকা পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণালংকারের বৈধ মালিকানা বা ক্রয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। পরে জুয়েলার্সের মালিকের মাধ্যমে পরীক্ষা করে ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার পাওয়া যায়। এ ছাড়া ব্যাগ থেকে দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, একটি তামার ব্রেসলেট ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার সাম্মা তাছলিমের বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন তিনি। পরে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন।
এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ মোহাম্মদপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশকে জানিয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি