Current Bangladesh Time
Sunday November ১৫, ২০২৬ ৫:১৯ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » ঘরে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা-গলায় ফাঁস
১৫ November ২০২৬ Sunday ৪:৪৪:৫৯ PM
Print this E-mail this

ঘরে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা-গলায় ফাঁস


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল। নিহতের বাবার দাবি, তাঁর ছেলেকে হত্যা করে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের নিজ ঘর থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন মুন্সি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ দুপুরে তাঁর বাবা ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজায় ধাক্কা দিয়ে ও ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দেন। এ সময় তিনি ছেলেকে হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা অলী উল্লাহ মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত দুই দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছিলাম না। আজ দুপুরে ওর ঘরের দরজায় ধাক্কা দিই এবং ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি, ছেলের হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।’

অলী উল্লাহ আরও বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানাই।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com