Current Bangladesh Time
Sunday November ১৫, ২০২৬ ৫:০৯ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » পটুয়াখালীতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, হাসি কৃষকের মুখে
১৪ November ২০২৬ Saturday ৪:১৫:৩৯ PM
Print this E-mail this

পটুয়াখালীতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, হাসি কৃষকের মুখে


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, রোগবালাইয়ের প্রকোপ কম থাকা এবং সময়মতো পরিচর্যার ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। মাঠজুড়ে পাকা ধানের সমারোহে ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।

উপজেলার মুরাদিয়া, লেবুখালী, পাঙ্গাশিয়া ও আঙ্গারিয়া ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে এখন পাকা ধানের শীষ দোল খাচ্ছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে শুরু হবে ধান কাটা। ইতোমধ্যে ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।

স্থানীয় কৃষক আবদুল মজিদ হাওলাদার বলেন, ‘এবার ঝড়-বন্যার ক্ষতি হয়নি। রোগবালাইও ছিল তুলনামূলক কম। ফলে প্রতি বিঘায় আমরা ভালো ফলনের আশা করছি। বাজারদর অনুকূলে থাকলে ঋণ পরিশোধের পাশাপাশি সংসারের খরচ মেটানো সহজ হবে।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দুমকিতে ৬ হাজার ৬০১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৫ টন। তবে অনুকূল আবহাওয়ায় এবার হেক্টরপ্রতি প্রায় ৫ টন ধান উৎপাদন হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। এতে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ‘মৌসুমজুড়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। সময়মতো সার প্রয়োগ ও রোগবালাই নিয়ন্ত্রণে রাখায় এবার ভালো ফলনের আশা করা হচ্ছে।’

তবে ধান কাটার শ্রমিকের মজুরি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। তাদের প্রত্যাশা, বাড়তি ফলনের কারণে এই ব্যয় পুষিয়ে ভালো লাভ করা সম্ভব হবে। সব মিলিয়ে দুমকির মাঠজুড়ে পাকা আমন ধান ঘিরে কৃষকদের মধ্যে বইছে আশার হাওয়া। এখন তাদের অপেক্ষা নির্বিঘ্নে ফসল ঘরে তোলার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com