Current Bangladesh Time
Saturday November ১৪, ২০২৬ ১১:২৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ২
১৪ November ২০২৬ Saturday ৬:২৮:৫৯ PM
Print this E-mail this

বাউফলে খন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ২


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফলে নিখোঁজের আট দিন পর জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদার (৬৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ টুকরা টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। কয়েক দফায় ধানখেত, অনাবাদি জমি ও ডোবা থেকে উদ্ধার করা হয় মরদেহের বিভিন্ন খÐিত অংশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সাহিদা বেগম (৪৮) ও আবুল বাশার হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাÐে জড়িত অপর একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটায় বাউফল থানা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে মানবদেহের খÐিত অংশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একে একে মরদেহের অন্যান্য অংশ উদ্ধার করা হয়। সর্বশেষ শনিবার দুপুরে পোনাহুড়া এলাকার একটি ডোবা থেকে মাথা ও বুক থেকে কোমর পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থান থেকে দুই হাত ও দুই পায়ের খÐিত অংশ উদ্ধার করা হয়েছিল।
নিহতের ছেলে ইমরান হোসেন উদ্ধার করা হাত-পায়ের অংশ দেখে সেগুলো তার বাবার বলে শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে বাউফল থানায় হত্যা মামলা করেন।
পুলিশের তদন্তে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হত্যাকাÐে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেন। এরা হলেন কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবুল বাশার হোসেন (৪০) এবং মোশারফ শিকদারের ছেলে মো. সোহেল (৩৬)।
এদের মধ্যে সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্বশত্রæতা ও আর্থিক লেনদেনের বিরোধের জেরে এ হত্যাকাÐ ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বড় সিকদার বাড়ির বাসিন্দা রুহুল আমিন সিকদার নিখোঁজ হন। তিনি স্ত্রী মোসা. সাহিনা বেগমকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন।
গত ৪ নভেম্বর একটি মামলায় হাজিরা দিতে ঢাকা থেকে পটুয়াখালী আদালতে আসেন তিনি। হাজিরা শেষে ওই দিন বিকেলে বাউফলের সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামে বড় বোন মোসা. ফজলাতুন্নেছার বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার সকালে নিজের গ্রামের বাড়ি বাজেমহলে যান। সন্ধ্যায় আবার বোনের বাড়িতে ফিরে আসেন। ৬ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহের সব খÐিত অংশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com