Current Bangladesh Time
Saturday October ১৭, ২০২৬ ২:২৭ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে
১৭ October ২০২৬ Saturday ১:০১:৫৫ PM
Print this E-mail this

১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে


আমাদের বরিশাল ডেস্ক:

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে বিভিন্ন কোম্পানিসমূহে ১৯টি পদে ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ দিন ১৭ নভেম্বর ২০২৬।

আবেদন শুরুর আগে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, ছবি, স্বাক্ষর ও পরীক্ষার ফি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদনপত্র পূরণ থেকে শুরু করে ফি পরিশোধ পর্যন্ত কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

আবেদন করতে প্রথমে টেলিটকের কিংবা পেট্রোবাংলার নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি এবং নির্দেশনা দেখে সংশ্লিষ্ট পদের আবেদন ফরম নির্বাচন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪১ ক্যাটাগরির পদের জন্য আবেদন ফরমের ব্যবস্থা রয়েছে।

ফরমে ব্যক্তিগত ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য নির্ভুলভাবে লিখতে হবে। যেসব ঘর লাল তারকা চিহ্ন দিয়ে চিহ্নিত, সেগুলো পূরণ করা বাধ্যতামূলক। পরিচয় শনাক্তের জন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা জন্মনিবন্ধন নম্বর দিতে হবে।

আবেদনের সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলোর পছন্দক্রমও জানাতে হবে। প্রার্থীর মেধাক্রম, পছন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শূন্য পদের প্রাপ্যতা বিবেচনা করে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হবে। তাই পছন্দক্রম নির্ধারণের আগে ভালোভাবে ভেবে নেওয়া প্রয়োজন। একবার আবেদন জমা হয়ে গেলে এই ক্রম আর পরিবর্তন করা যাবে না।

ফরমের তথ্য পূরণ শেষে আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত স্থানে যুক্ত করতে হবে। ছবির ক্ষেত্রে ৩০০×৩০০ পিক্সেল মাপ, জেপিজি ফরম্যাট এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট ফাইল সাইজ নির্ধারণ করা হয়েছে। সাদা-কালো ছবি গ্রহণযোগ্য নয়। অন্যদিকে স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০×৮০ পিক্সেল। এটিও জেপিজি ফরম্যাটে দিতে হবে, তবে ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে পারবে।

সব তথ্য ও ছবি-স্বাক্ষর যুক্ত করার পর আবেদনপত্রের প্রিভিউ দেখে ভুলত্রুটি যাচাই করে জমা দিতে হবে। আবেদন সফল হলে ছবি ও স্বাক্ষরসহ Applicant’s Copy পাওয়া যাবে। কপিটি ডাউনলোড করে কম্পিউটার বা মুঠোফোনে সংরক্ষণ করা কিংবা প্রিন্ট করে রাখা জরুরি। কারণ, এতে থাকা ইউজার আইডি পরবর্তী ধাপে প্রয়োজন হবে।

আবেদন জমা দিলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। নির্ধারিত পরীক্ষার ফি পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএস পাঠিয়ে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম গ্রেডের পদের জন্য ফি ৬৬৯ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৫৫৮ টাকা।

প্রথম এসএমএস পাঠানোর পর ফির পরিমাণ ও পিন নম্বর জানিয়ে একটি ফিরতি বার্তা আসবে। এরপর সেই নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় এসএমএস পাঠিয়ে অর্থ পরিশোধ নিশ্চিত করতে হবে। ফি জমা সফল হলে মোবাইলে নিশ্চিতকরণ বার্তা পাওয়া যাবে। ফি পরিশোধ না করা হলে আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হলে পেট্রোবাংলা ও টেলিটকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য জানানো হবে। পাশাপাশি আবেদনকারীদের মুঠোফোনেও এসএমএস পাঠানো হবে। তাই আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর সচল রাখা এবং নিয়মিত বার্তা যাচাই করা প্রয়োজন।

অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে ০১৯২০৪০০০৪৫, ০১৬৭০৫১৮৬১৫ ও ০১৭১৭০০১৩১২ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। ই-মেইলে সহায়তা পেতে যোগাযোগের ঠিকানা vas.query@teletalk.com.bd।

আগ্রহী প্রার্থীদের ১৭ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য এবং আপলোড করা ছবি ও স্বাক্ষর সঠিক আছে কি না, তা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
মাইটিভির চেয়ারম্যান সাথীকে গ্রেপ্তার দেখানো হল জুলাইয়ের ছাত্র হত্যা মামলায়
জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় চার গ্রুপে বিজয়ী ১২ শিক্ষার্থী
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com