Current Bangladesh Time
Saturday October ১৭, ২০২৬ ১:১৯ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪০ স্বেচ্ছাসেবককে গেঞ্জি উপহার দিলেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন
১৭ October ২০২৬ Saturday ১২:০৫:২২ PM
Print this E-mail this

কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪০ স্বেচ্ছাসেবককে গেঞ্জি উপহার দিলেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের ৪০ জন স্বেচ্ছাসেবকের মাঝে গেঞ্জি উপহার দিয়েছেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন।

তিনি ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা, এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও কাঁঠালিয়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করা এবং পূজামণ্ডপে শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁদের ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এই উপহার প্রদান করা হয়। পূজার সময় মণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ সময় সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি যেন সবার সহযোগিতা নিয়ে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সে জন্য সবার আন্তরিক সমর্থন প্রত্যাশা করেন।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সবার সহযোগিতা ও আন্তরিকতায় সম্প্রীতির বন্ধন অটুট থাকুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
বরিশালে জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com