![]() কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪০ স্বেচ্ছাসেবককে গেঞ্জি উপহার দিলেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন
১৭ October ২০২৬ Saturday ১২:০৫:২২ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের ৪০ জন স্বেচ্ছাসেবকের মাঝে গেঞ্জি উপহার দিয়েছেন সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন। তিনি ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা, এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি ও কাঁঠালিয়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করা এবং পূজামণ্ডপে শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাঁদের ভূমিকার প্রতি সম্মান জানিয়ে এই উপহার প্রদান করা হয়। পূজার সময় মণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি যেন সবার সহযোগিতা নিয়ে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সে জন্য সবার আন্তরিক সমর্থন প্রত্যাশা করেন। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। সবার সহযোগিতা ও আন্তরিকতায় সম্প্রীতির বন্ধন অটুট থাকুক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

