Current Bangladesh Time
Friday October ১৬, ২০২৬ ৬:২৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » ভোলায় ২ অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৬
১৬ October ২০২৬ Friday ৫:১৭:১৯ PM
Print this E-mail this

ভোলায় ২ অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৬


ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সিএনজিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে মোহাম্মদ আলী (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন দালাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মুন্সির ছেলে। আহতরা বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ভোলা সদর থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল, অপরটি চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলায় ফিরছিল। এস ময় বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় এলে অটোরিকশা দুটির সংঘর্ষ হয়।এতে মোহাম্মদ আলী নামের এক অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশাতে থাকা যাত্রীদের মধ্যে ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাফ আলী কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় একজন নিহত ও ৫-৬ জন আহত হয়েছেন। নিহতের মরদেহ বোরহানউদ্দিন হাসপাতালে রয়েছে। আহতরা বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com