Current Bangladesh Time
Friday October ১৬, ২০২৬ ৩:৩৭ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের নিচে ঢুকে গেছে মোটরসাইকেল, ঘটনাস্থলেই চালক নিহত
১৬ October ২০২৬ Friday ১২:৪১:৪৯ PM
Print this E-mail this

ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের নিচে ঢুকে গেছে মোটরসাইকেল, ঘটনাস্থলেই চালক নিহত


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল চালক অপু মাঝি স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার এসআই মোহাম্মাদ রোমান জানিয়েছেন, ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এসময় মোটরসাইকেলটি হানিফ পরিবহনের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপু মাঝি (২৬) নিহত হয়েছেন। 

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। পাশাপাশি হানিফ পরিবহনটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com