Current Bangladesh Time
Friday October ১৬, ২০২৬ ৩:৪২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে ঘরে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
১৬ October ২০২৬ Friday ১:০০:১৯ PM
Print this E-mail this

মুলাদীতে ঘরে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে বসতঘরের অন্ধকারে সাপের কামড়ে মাহমুদা আক্তার কলি (১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

মাহমুদা আক্তার কলি ওই গ্রামের মোজাম্মেল হক মৃধার মেয়ে। তিনি ২০২৫ সালে চরকালেখান আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর স্নাতক শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ঘরের ভেতর অন্ধকার থাকায় সাপটি কারও নজরে আসেনি। এ সময় ঘরের মধ্যে থাকা সাপটি কলিকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম শোভন জানান, সাপের কামড়েই ওই তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com