![]() মুলাদীতে ঘরে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
১৬ October ২০২৬ Friday ১:০০:১৯ PM
মুলাদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের মুলাদীতে বসতঘরের অন্ধকারে সাপের কামড়ে মাহমুদা আক্তার কলি (১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। মাহমুদা আক্তার কলি ওই গ্রামের মোজাম্মেল হক মৃধার মেয়ে। তিনি ২০২৫ সালে চরকালেখান আদর্শ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর স্নাতক শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ঘরের ভেতর অন্ধকার থাকায় সাপটি কারও নজরে আসেনি। এ সময় ঘরের মধ্যে থাকা সাপটি কলিকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম শোভন জানান, সাপের কামড়েই ওই তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

