Current Bangladesh Time
Friday October ১৬, ২০২৬ ৩:৪১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » পটুয়াখালীতে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ
১৬ October ২০২৬ Friday ১:০৮:৩৭ PM
Print this E-mail this

পটুয়াখালীতে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির ভেতর ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ও তার মা রুটির ভেতরে ব্লেডটি দেখতে পান বলে দাবি করেছেন। 

অভিযোগকারী শিক্ষার্থী সন্ধানী শীল (৮) বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মৃত স্বপন চন্দ্রশীলের মেয়ে। তার মা কলি রানী একটি ছোট চায়ের দোকান চালিয়ে সংসার চালান।

সন্ধানীর ভাষ্য, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে তাকে রুটি দেওয়া হয়। সে রুটিটি না খেয়ে বাড়িতে নিয়ে আসে। পরে সন্ধ্যায় তার মা রুটিটি ভেঙে তাকে খেতে দেওয়ার সময় রুটির ভেতরে একটি ব্লেড দেখতে পান। বিষয়টি জানার পর বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানিয়েছে তার পরিবার।

সন্ধানীর মা কলি রানী বলেন, ‘আমি রুটি ভেঙে দেখি এর ভেতরে পুরোনো ও ভাঙা একটি ব্লেড রয়েছে। পরে আমার দোকানের ক্রেতা ও স্থানীয় লোকজনকে বিষয়টি দেখিয়েছি। শিক্ষকদেরও জানিয়েছি।’

তবে বিদ্যালয়ের শিক্ষক রুমানা বেগম এ ঘটনায় অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। সন্ধানী খুব চালাক; সে নিজেই রুটির ভেতরে ব্লেড ভরে এমন কথা বলতে পারে।’

এ বিষয়ে জানতে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনকে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ২২ জুলাই গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিনের রুটি ছিঁড়ে তার মধ্যে ব্লেড দেখতে পাওয়ার দাবি করলে ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। তদন্ত শেষে প্রশাসনের দাবি, ব্লেডটি কারখানা থেকে নয়, শিক্ষার্থীর মাধ্যমেই রুটির মধ্যে যায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com