Current Bangladesh Time
Friday November ২০, ২০২৬ ২:১২ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » বরিশাল » পদ্মা সেতু হয়ে বরিশালসহ সব রুটে বাস চলাচল বন্ধ
১৯ November ২০২৬ Thursday ১২:২৫:১৫ AM
Print this E-mail this

পদ্মা সেতু হয়ে বরিশালসহ সব রুটে বাস চলাচল বন্ধ


নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এর ফলে বরিশালসহ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে। কেবল আরিচা হয়ে আগের রুটে কিছু বাস চলাচল করছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাস চলাচলে বাধা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বেলা দেড়টার পর থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে ইমাদ পরিবহনে টিকিট কেটেছিলেন মোহসীন রেজা। কাউন্টারে এসে তিনি শোনেন, নিরাপত্তা শঙ্কায় বাস চলাচল বন্ধ। যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের পর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার দিনের বেলার যাত্রাগুলোও আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
পদ্মা সেতু হয়ে বরিশালসহ সব রুটে বাস চলাচল বন্ধ
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ, মাইকে বাজানো হচ্ছে ৭ মার্চের ভাষণ
ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com