Current Bangladesh Time
Wednesday November ১৮, ২০২৬ ৬:৫৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
১৮ November ২০২৬ Wednesday ৩:২৭:১৭ PM
Print this E-mail this

বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!


নগর প্রতিনিধি:

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীনস্থ মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে তার কোনো খোঁজ মিলছে না এবং তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও পরিবার সূত্রে জানা যায়, বিচারক শেখ ফারহান নাদীম মঙ্গলবার নিয়মিত দাপ্তরিক কাজ শেষে অফিস থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে আদালত প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তার সন্ধান শুরু করা হয়।

নাজির মাইনুল হাসান জানান, সর্বশেষ মঙ্গলবার বিকেলে বিচারক শেখ ফারহান নাদীমকে বরিশাল নগরীর সদর রোড এলাকায় দেখা গিয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। এরপর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। বুধবার তিনি কর্মস্থলেও উপস্থিত হননি এবং এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ বলেন, ‘মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম বুধবার অফিসে অনুপস্থিত ছিলেন।পরে খোঁজ নিয়ে আমরা জানতে পারি তিনি মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন।’

এ বিষয়ে আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মনজুর মোরশেদ জানান, বিচারকের নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পরপরই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে খুঁজে বের করতে তৎপরতা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী
বরিশালে ৩৪ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন, নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com