Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে পুলিশের অভিযানে মাদকসেবী আটক, আদালতের ১ বছরের কারাদণ্ড
১৮ November ২০২৬ Wednesday ৪:৩২:৫৪ PM
বরিশালে পুলিশের অভিযানে মাদকসেবী আটক, আদালতের ১ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল সদর উপজেলার বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ রমজান হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া এলাকার রাজার ব্রিজ সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আটক রমজান হাওলাদার চাঁদপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খন্তাখালী এলাকার খালেক হাওলাদারের ছেলে।
বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ও সন্দেহজনক অবস্থায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য সেবন এবং চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত উল্লিখিত কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী