Current Bangladesh Time
Wednesday November ১৮, ২০২৬ ৬:৫৮ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ডাকাতির প্রস্তুতিকালে ঝালকাঠিতে ডাকাতদলের ৮ সদস্য আটক
১৮ November ২০২৬ Wednesday ৩:৩২:১৭ PM
Print this E-mail this

ডাকাতির প্রস্তুতিকালে ঝালকাঠিতে ডাকাতদলের ৮ সদস্য আটক


ঝালকাঠি প্রতিনিধি:

ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে আসার পর ঝালকাঠিতে আটজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার ও ছারছীনা দরবার শরীফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের সগির আলী।

আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ঝালকাঠির নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি জানায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জউসা গ্রামের বাসুদেব দেবের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন সন্দেহভাজন ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে তারা সেখান থেকে পালিয়ে যান।পরে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে আটজনকে আটক করে এসআরবি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ -এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী
বরিশালে ৩৪ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন, নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com