![]() পদ্মা সেতু হয়ে বরিশালসহ সব রুটে বাস চলাচল বন্ধ
১৯ November ২০২৬ Thursday ১২:২৫:১৫ AM
![]() নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এর ফলে বরিশালসহ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে। কেবল আরিচা হয়ে আগের রুটে কিছু বাস চলাচল করছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাস চলাচলে বাধা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বেলা দেড়টার পর থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন মালিকরা। ![]() খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে ইমাদ পরিবহনে টিকিট কেটেছিলেন মোহসীন রেজা। কাউন্টারে এসে তিনি শোনেন, নিরাপত্তা শঙ্কায় বাস চলাচল বন্ধ। যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের পর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার দিনের বেলার যাত্রাগুলোও আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


