Current Bangladesh Time
Thursday November ১৯, ২০২৬ ৫:২৮ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
১৯ November ২০২৬ Thursday ৩:২৩:১৪ PM
Print this E-mail this

বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন


আমাদের বরিশাল ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ ও মাদারীপুর অংশে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রী ও পরিবহনগুলো ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে মাদারীপুরের টেকেরহাট এলাকায় আটকা পড়েছে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা যানবাহন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে মহাসড়কটির বিভিন্ন স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে স্বল্পসংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে গাছের গুঁড়িসহ নানা প্রতিবন্ধকতা ফেলে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে, অবরোধের প্রভাবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন টেকেরহাট এলাকায় আটকা পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে কোনো কোনো যানবাহন আগেই মস্তফাপুর এলাকায় যাত্রীদের নামিয়ে দিচ্ছে। এতে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলোর অনেকগুলোই গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তবে কিছু বাস বিকল্প পথ ব্যবহার করেছে। পরবর্তী সময়ে সড়কে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় যান চলাচল সীমিত হয়ে পড়ে।

সড়কে এমন পরিস্থিতিতে বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা ও বিকল্প পথে যাতায়াতের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের ঘটনা ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না।’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
পদ্মা সেতু হয়ে বরিশালসহ সব রুটে বাস চলাচল বন্ধ
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ, মাইকে বাজানো হচ্ছে ৭ মার্চের ভাষণ
ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com