Current Bangladesh Time
Thursday November ১৯, ২০২৬ ৫:২৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ৭১ সদস্যের কমিটি ঘোষণা
১৯ November ২০২৬ Thursday ২:৫৭:৫৩ PM
Print this E-mail this

বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ৭১ সদস্যের কমিটি ঘোষণা


বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোশারফ হোসেনকে সভাপতি এবং মানিককাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরাকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন নির্বাহী সভাপতি মো. শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. কবির হোসেন, সহ-সভাপতি মো. ইকবাল হোসাইন, মোসা. সামছুননাহার, আরিফুর রহমান, মো. হাসিবুল হাসান, এস এম সালমান রিমন, মঞ্জুর কবির, ফারজানা লাকী ও রিপা রানী দাস।

নির্বাহী সম্পাদক জিয়াউল হক ফয়সাল ও সাইদুর রহমান। সিনিয়র যুগ্ম সম্পাদক সীমা। যুগ্ম সম্পাদক মো. দবির হোসেন, আব্দুল্লাহ আল নোমান ও কাবেরী পারভীন। সহ-সম্পাদক মো. এনামুল হক, মুরাদ হোসেন ও মিতু আক্তার।

সাংগঠনিক সম্পাদক বাকিউর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শিরিন আক্তার, তারেক আব্দুল্লাহ, তানিয়া আক্তার, রফিকুল ইসলাম ও মেহেদী।

মহিলা সম্পাদক কুলসুম এবং সহ-মহিলা সম্পাদক হ্যাপী আক্তার। অর্থ সম্পাদক শেফালী খানম, সহ-অর্থ সম্পাদক আবিদুর রহমান, দপ্তর সম্পাদক মোসা. আমেনা খাতুন এবং বিষয়ভিত্তিক সম্পাদক আশিকুর ইসলাম দিদার।

এ ছাড়া শিক্ষা সম্পাদক কাজী আমিনুল হক, সাহিত্য সম্পাদক তন্ময় চন্দ্র রায়, ধর্মবিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক দেবরানী সরকার, যোগাযোগ সম্পাদক তানিমা শামীম, সহ-যোগাযোগ সম্পাদক হাফসা ইসলাম স্বর্ণা, প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস শম্পা, সমাজকল্যাণ সম্পাদক সঞ্জয় কুমার দে, সমবায় সম্পাদক শারমিন আক্তার রিমা, মিডিয়া সম্পাদক শিউলী আক্তার পাখি, প্রকাশনা সম্পাদক হুমায়রা হাফসা, আইসিটি সম্পাদক তুষার চন্দ্র পাথর, ক্রীড়া সম্পাদক সাবরিনা মিতু এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. সৈকত হোসেন।

নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বলেন, সারা দেশের মতো বাবুগঞ্জ উপজেলাতেও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির এ কমিটি অনুমোদন পেয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারকে সুসংগঠিত করা এবং বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান ফিরিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য।

তাঁরা আরও বলেন, যে আস্থা ও বিশ্বাস নিয়ে তাঁদের ওপর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার মর্যাদা রক্ষায় তাঁরা সর্বাত্মক চেষ্টা করবেন। ৭১ সদস্যবিশিষ্ট কমিটির সমন্বিত প্রচেষ্টায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ, টেকেরহাটে আটকা বরিশালগামী যানবাহন
নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন
বরিশালে সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ!
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com