Current Bangladesh Time
Sunday November ২২, ২০২৬ ৬:৪৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
২২ November ২০২৬ Sunday ৪:৩৩:০৩ PM
Print this E-mail this

বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট


বিশেষ প্রতিনিধি:

বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ২৮৫ জন সার ডিলারের তথ্য হাতে এসেছে এশিয়া পোস্টের। এর মধ্যে ২০৯ জন বিএনপি-সংশ্লিষ্ট। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ জন ডিলারশিপ পেয়েছেন। জামায়াতে ইসলামীর চারজন এবং এনসিপির দুইজন ডিলার হয়েছেন। বাকিদের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বরিশাল জেলায় ৮৯ ডিলারের মধ্যে ৭২ জন, ভোলায় ৫০ জনের মধ্যে ৪৯ জন, পিরোজপুরে ৪৬ জনের মধ্যে ৪২ জন, ঝালকাঠিতে ৩৪ জনের মধ্যে ২৩ জন, বরগুনায় ৪৪ জনের মধ্যে ১৮ জন এবং পটুয়াখালীতে ২২ জনের মধ্যে ৫ জন বিএনপি সংশ্লিষ্ট।

বরিশাল বিভাগের পাঁচটি জেলার ডিলার তালিকা বিশ্লেষণে দেখা যায়, জেলাগুলোতে পদে থাকা একাধিক বিএনপি নেতা, তাদের স্ত্রী ও সন্তানরা সরাসরি ডিলারশিপ পেয়েছেন। 

বরিশাল সদরে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওয়াসিম, চন্দ্রমোহনের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উজিরপুরের জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাভলুর চাপরাশি ডিলারশিপ পেয়েছেন।

বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি ইশতিয়াক আহমেদ মাসুদ ও নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল শিকদার, পিরোজপুর সদরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাওহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাওলাদার, বেতাগীর মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাঈম মাহমুদ মিরাজ এবং ভোলা জেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনুর ভাগিনা আ. হাই সার ডিলারশিপ পেয়েছেন। 

চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর ডিলারশিপ পেয়েছেন। স্থানীয় বিএনপি নেতাদের স্ত্রী-সন্তানরাও পরিবেশক হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে শাহাদাত হোসেন, গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বুলবুল সরদারের স্ত্রী নীনা বেগম, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের জামাতা নেয়ামুল ইসলাম, হিজলার ধূলখোলা এলাকার সাবেক বিএনপি নেতা হারুন বিশ্বাসের ছেলে রাকিব, পিরোজপুরের মঠবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মিলন হাওলাদারের স্ত্রী নাজমা বেগম, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সগির মীরের স্ত্রী হোসনেয়ারা বেগম। আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল ফকিরের জামাতা মো. জোবায়দুল ইসলামও পরিবেশক হয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনও রয়েছেন তালিকায়। পিরোজপুর সদরের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কামরুল ইসলামের স্ত্রী ফাতেমা খানম এবং আওয়ামী লীগ কর্মী আরাফাত হোসাইন ডিলারশিপ পেয়েছেন। 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবলীগ কর্মী মো. তরিকুল ইসলাম, নলছিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সোহেল লস্করের ভাই লস্কর মোসাদ্দেক ইমরান এবং আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া আমিনুল ইসলাম ডিলারশিপ পেয়েছেন। 

বরগুনার আমতলীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মতিউর রহমান মুন্সির ছেলে সোহাগ মিয়া এবং বরগুনা জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান ডিলার হয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com