Current Bangladesh Time
Sunday November ২২, ২০২৬ ৪:২৮ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী
২২ November ২০২৬ Sunday ৩:৩২:২১ PM
Print this E-mail this

মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী


ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

মানুষ পুড়িয়ে মারার রাজনীতি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শনিবার (২১ নভেম্বর) রাতে ভাণ্ডারিয়া প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত অবস্থায় বাসের হেলপার নিহত হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি। মানুষ পুড়িয়ে মারার রাজনীতি বন্ধ না হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

সাংবাদিকদের উদ্দেশে আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘সাংবাদিকদের পেশাগত ও গুণগত মান আরও বাড়াতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাহসী ভূমিকা পালন করতে হবে। আপনারা যদি এখনো সত্য লিখতে ভয় পান, তাহলে লিখবেন কবে? সত্যের পথে থাকুন, আমি আপনাদের সঙ্গে রয়েছি।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদীরা আবারও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেন তিনি। আমরা কোনো নোংরা রাজনীতি করতে চাই না। জনগণের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’

বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার যখন দেশের সর্বত্র উন্নয়নের রাজনীতি করছে, ঠিক তখনই একটি পক্ষ উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে।’

রাজনীতিতে অর্থের প্রভাব কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘টাকার রাজনীতি বন্ধ করতে হবে। ভালো মানুষদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমরা দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য নয়।’

ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার জমাদার।

এ সময় প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল মান্নান হাওলাদার, এইচ এম জুয়েলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com