Current Bangladesh Time
Sunday November ২২, ২০২৬ ৪:২৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ বাবুগঞ্জের মুক্তিযোদ্ধার স্ত্রীর
২২ November ২০২৬ Sunday ২:২৯:৪৮ PM
Print this E-mail this

‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ বাবুগঞ্জের মুক্তিযোদ্ধার স্ত্রীর


বাবুগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীর পেনশন ও ভাতা উত্তোলন করতে না পারার অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের (বীর প্রতীক) স্ত্রী নুরজাহান বেগম। 

এ সময় প্রধানমন্ত্রী তার অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দরখাস্ত আছে কিনা জানতে চান। 

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় শুভেচ্ছা স্মারক গ্রহণ ও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়কালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রত্তন আলী শরীফের স্ত্রী নুরজাহান বেগম তার পারিবারিক পেনশন ও ভাতা-সংক্রান্ত জটিলতার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন।

নুরজাহান বেগম জানান, তার স্বামী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি স্বামীর প্রাপ্য পেনশন ও ভাতা নিয়মিত উত্তোলন করতে পারছেন না। দীর্ঘদিন ধরে এ জটিলতার কারণে তিনি আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দরখাস্ত আছে কিনা খোঁজ নেন।  

উল্লেখ্য, প্রয়াত রত্তন আলী শরীফ ছিলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা, মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি বন্দী
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com