Current Bangladesh Time
Tuesday November ২৪, ২০২৬ ৬:১৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলা-কাজিরহাটে যুবদলের মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা,শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান কাউসার আহমেদের
২৪ November ২০২৬ Tuesday ৪:০৩:০৯ PM
Print this E-mail this

হিজলা-কাজিরহাটে যুবদলের মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা,শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান কাউসার আহমেদের


মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলা এবং কাজিরহাট থানায় মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা করেছে যুবদলের নেতাকর্মীরা। বরিশাল উত্তর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি কাউসার আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মোটরসাইকেল মহড়া শেষে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি কাউসার আহমেদ। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না।’ তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।কাউসার আহমেদ বলেন, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা করা সবার দায়িত্ব। রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা, সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নাশকতা, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মহড়া ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার, সদস্যসচিব আমির হোসেন বাঘা, উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, মোঃ জহির রায়হান, মীর এলিটসহ হিজলা উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতাকর্মীরা দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com