Home » জিয়ানগর » পিরোজপুর » জিয়ানগরে নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর
২৪ November ২০২৬ Tuesday ৬:২১:৪০ PM
জিয়ানগরে নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবির (১১) নামে এক শিশুর। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলাধীন ইন্দুরকানী সদর ইউনিয়নের বালিপাড়া-জিয়ানগর সড়কের গোডাউন এলাকায় মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইন্দুরকানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। গাড়িতে থাকা অন্য আহতরা হলেন মরিয়ম (৩), নহা (১১) ও অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু আবির দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আশা অটোরিকশার চাপায় মৃত্যু হয় তার।এ ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ তিনজন যাত্রী আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে আবির। মঙ্গলবার দুপুরে নানাবাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলছিল সে। খেলার একপর্যায়ে বাড়ির সামনের সড়কে দৌড় দিলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়।এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে এর যাত্রীরাও আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিয়ানগর থানার ওসি মহব্বত খান জানান, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
প্রতিমন্ত্রী রাজিব আহসান: জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব