রাধাকৃষ্ণ মন্দির ও এর সেবাশ্রম চত্বরে এখন ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশ। পটুয়াখালীর কুয়াকাটার এই মন্দিরে চলছে রাসপূজা।পূজাকেন্দ্রিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভক্তরা রাতভর অপেক্ষা করতে থাকেন সাগরে পুণ্যস্নানের জন্য।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটার সাগর সৈকতে হাজির হয় সেই মাহেন্দ্রক্ষণ। পূবের আকাশে সূর্য তখন লাল আভা ছড়িয়েছে। এ সময় হাজারো সনাতন ধর্মাবলম্বী ছুটে আসেন সৈকতে।সেখানে মহাসমারোহে শুরু হয় ঢাকের তালে তালে উলুধ্বনি আর শঙ্খধ্বনি। এমন মুখরতার মধ্যে সাগরে স্নান করেন পুণ্যার্থীরা।
এর আগে রাসপূজা ও পুণ্যস্নান উপলক্ষে সোমবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে কুয়াকাটায় আসতে থাকেন সনাতন ধর্মাবলম্বী ভক্তরা। বাস, মিনিবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে তারা ছুটে আসেন সেখানে।রাত ৮টার পর কুয়াকাটা সমুদ্র সৈকতসংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রম চত্বর তাদের মিলন মেলায় পরিণত হয়।
রাত ৯টার দিকে আয়োজন করা হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাসলীলা কীর্তনের। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এরপর শুরু হয় শ্রী রাধাকৃষ্ণের নামকীর্তন, পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ এ বি এম মোশাররফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিপিএম। এ ছাড়া এসআরবি ও পুলিশ বাহিনীর ঊর্ধ্ব ন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে লাখো পুণ্যার্থী সাগরে পুণ্যস্নান করেন। এরপর ভক্ত ও পুণ্যার্থীরা ছুটে আসেন শ্রী শ্রী মদনমোহন সোবাশ্রম ও তীর্থযাত্রী সেবাশ্রমে। সেখানে বৃন্দাবনের আদলে কুঞ্জ সাজিয়ে রাধা-কৃষ্ণের যুগল প্রতিমায় পূজা-অর্চনা করেন।
এদিকে, রাসপূজা উপলক্ষে কলাপাড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী রাসমেলা। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নিরাপত্তা ও সেবা নিশ্চিত হওয়ায় নির্বিঘ্নে ধর্মীয় চলছে অনুষ্ঠানমালা।
ঢাকা থেকে আসা জুথিকা রানী কর্মকারের ভাষ্য, সড়ক যোগাযোগ ভালো হওয়ায় আমরা সপরিবারে কুয়াকাটায় এসেছি পুণ্যস্নান ও রাসমেলায় অংশ নিতে। আমাদের মতো লাখো ভক্ত ও দর্শনার্থী এসেছে কুয়াকাটায়। পুণ্যস্নানের মাধ্যমে আমাদের জাগতিক পাপ-তাপ মুছে ফেলে পবিত্র অবস্থায় গন্তব্যে ফিরে যাবো।
কুয়াকাটা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নেহার রঞ্জন মণ্ডল বলেন, পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতায় মন্দির চত্বরে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। তবে আমরা এবারের আয়োজনে প্রশাসনের সহযোগিতা পেয়ে সন্তুষ্ট।
সরেজমিন গিয়ে দেখা যায়, কলাপাড়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রম চত্বরে আয়োজিত মেলায় দুই শতাধিক স্টল বসানো হয়েছে। সেখানে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পবিত্র গিতা, ভগবদ, রাধা-কৃষ্ণের প্রতিমাসহ পূজা অর্জনায় ব্যবহৃত উপদান, শাঁখা-সিঁদুর এবং সাংসারিক আসবাবপত্র স্থান পেয়েছে স্টলে। রয়েছে শিশুদের খেলনাও।
আসবাপত্র বিক্রেতা হরেন্দ্র চন্দ্র পাল বলেন, আজ (মঙ্গলবার) থেকে আগামী শনিবার পর্যন্ত মেলায় দিনরাত বেচাবিক্রি চলবে। কলাপাড়া ও কুয়াকাটায় রাস মেলাটি এখন সব ধর্মের মানুষের সার্বজনীন মেলায় পরিণত হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান শেষ হয়েছে। তিনি বলেন, কলাপাড়ায় শুরু হওয়া রাসমেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিপিএম বলেন, কুয়াকাটা এবং কলাপাড়ার রাসপূজা, পুণ্যস্নান এবং রাসমেলা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসআরবি,পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়ন রয়েছে। কোনো অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে পুণ্যস্নান শেষ হয়েছে। এখন কলাপাড়ায় শুরু হয়েছে রাসমেলা। সেখানেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার