Home » ভোলা » ভোলা সদর » ভোলায় রায় শুনেই এজলাসে দাঁড়িয়ে নারীর বিষপান, অতঃপর…
২৪ June ২০২৬ Wednesday ৫:০৭:৩৯ PM
ভোলায় রায় শুনেই এজলাসে দাঁড়িয়ে নারীর বিষপান, অতঃপর…
ভোলা প্রতিনিধি:
ভোলায় আদালতের আদেশের অর্থ ভুল বুঝে এজলাসে দাঁড়িয়ে বিষপান করেছেন তারাভানু (৩৫) নামে এক নারী।
বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।
ওই নারী বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাহার উদ্দিন।
এ বিষয়ে ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো. নাসির উদ্দীন জানান, একটি সিআর মামলার বাদী ওই নারী। তিনি স্বামীসহ কয়েক জনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনে অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ওই মামলাটি করেন। আজকে বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে শুনানির তারিখ ছিল। আদালত চলাকালীন বাদী নারী এজলাসের মধ্যেই কিছু একটা পান করেন। তাৎক্ষণিক তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আদালত সূত্র ও উপস্থিত আইনজীবীরা জানান, আজকে তার মামলার চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। বিচারক মামলার এক নম্বর আসামি বাদীর স্বামী বাহার উদ্দিনকে রেখে দুজন আসামিকে অব্যাহতি দেন। কিন্তু বিষয়টি বাদী ভুল বুঝেছেন। তিনি মনে করেছেন তার স্বামীকেও অব্যাহতি দেয়া হয়েছে। এ সময় তার ব্যাগ থেকে তরল কিছু একটা বের করে এজলাসেই পান করেন।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান জানান, প্রয়োজনীয় চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল আছে। আরও পর্যবেক্ষণ করতে হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী