" />
AmaderBarisal.com Logo

ভোলায় রায় শুনেই এজলাসে দাঁড়িয়ে নারীর বিষপান, অতঃপর…


আমাদেরবরিশাল.কম

২৪ June ২০২৬ Wednesday ৫:০৭:৩৯ PM

ভোলা প্রতিনিধি:

ভোলায় আদালতের আদেশের অর্থ ভুল বুঝে এজলাসে দাঁড়িয়ে বিষপান করেছেন তারাভানু (৩৫) নামে এক নারী।

বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।


ওই নারী বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাহার উদ্দিন।


এ বিষয়ে ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো. নাসির উদ্দীন জানান, একটি সিআর মামলার বাদী ওই নারী।  তিনি স্বামীসহ কয়েক জনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনে অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ওই মামলাটি করেন। আজকে বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে শুনানির তারিখ ছিল। আদালত চলাকালীন বাদী নারী এজলাসের মধ্যেই কিছু একটা পান করেন। তাৎক্ষণিক তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আদালত সূত্র ও উপস্থিত আইনজীবীরা জানান, আজকে তার মামলার চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। বিচারক মামলার এক নম্বর আসামি বাদীর স্বামী বাহার উদ্দিনকে রেখে দুজন আসামিকে অব্যাহতি দেন। কিন্তু বিষয়টি বাদী ভুল বুঝেছেন। তিনি মনে করেছেন তার স্বামীকেও অব্যাহতি দেয়া হয়েছে। এ সময় তার ব্যাগ থেকে তরল কিছু একটা বের করে এজলাসেই পান করেন।


ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরাফাতুর রহমান জানান, প্রয়োজনীয় চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল আছে। আরও পর্যবেক্ষণ করতে হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।