Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৩:২৬ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় ফোন কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
৭ May ২০২৬ Thursday ৫:৪৮:১৭ PM
Print this E-mail this

কলাপাড়ায় ফোন কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় মায়ের কাছে স্মার্ট ফোন কেনার টাকা না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে শাকিল গাজী (২২) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল গাজী ওই গ্রামের শাহআলম গাজীর ছেলে।

নিহতের বাবা শাহআলম গাজী কালবেলাকে জানান, আমার ছেলে বিবাহিত তাই তাকে একটি ইজিবাইক কিনে দিয়েছিলাম। কিন্তু সে ঠিকমতো তা পরিচালনা করতো না। উল্টো ঘরে তার স্ত্রীকে মারধর করত। 

তিনি আরও জানান, বুধবার (৬ মে) রাতের খাবার শেষে ওর মায়ের কাছে একটি স্মার্ট ফোনের আবদার করে। কিন্তু হাতে টাকা না থাকায় পরে দেওয়ার কথা বলা হলে তার নিজের রুমে গিয়ে অভিমান করে বসে ছিল। জানতে চাইলে বাতাসে শরীর ঠান্ডা করার কথা বলে।

কিন্তু রাত আড়াইটার দিকে আমি বাহিরে বের হলে ঘরের পেছনে শাকিলকে আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ফোনের টাকা না পেয়ে অভিমানে এমনটা করেছে বলে জানান তিনি।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, ভোররাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। 

তিনি বলেন, ফোন কেনার আবদার করে টাকা না পাওয়ায় অভিমানে সে গলায় ফাঁস দিয়েছে বলে জানতে পেরেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com