Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে ফেসবুকে ‘উড়াল দেবো আকাশে’ স্ট্যাটাস দিয়ে নিখোঁজ ইউপি সদস্য
৭ May ২০২৬ Thursday ৮:২৭:২৬ PM
পটুয়াখালীতে ফেসবুকে ‘উড়াল দেবো আকাশে’ স্ট্যাটাস দিয়ে নিখোঁজ ইউপি সদস্য
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৮) ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘উড়াল দেবো আকাশে’ লিখে একটি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তার খোঁজ মিলছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শহিদুল ইসলাম দক্ষিণ লোহালিয়া এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি বিয়ে করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় সক্রিয়ভাবেই দায়িত্ব পালন করছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শহরের সবুজবাগ এলাকায় শ্বশুরবাড়িতে যান শহিদুল ইসলাম। সেখানে স্ত্রী ও স্বজনদের সঙ্গে কিছু সময় কাটিয়ে রাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে পরিবারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও কেনেন তিনি।
স্বজনরা জানান, বাড়িতে ফিরে নিজের ব্যবহৃত দুটি মোবাইল ফোন চার্জে রেখে পরিচিত এক মোটরসাইকেল চালককে ফোন করে বাইরে যান শহিদুল। পরে ওই চালকের কাছ থেকে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে পটুয়াখালী-লোহালিয়া সেতুর ঢাল এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজের ঘটনায় মো. শহিদুল ইসলামের মামা মো. সোহরাব হোসেন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ ইউপি সদস্যকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও