Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৪:০০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সাহিত্য » বিশ্ব ঐতিহ্যে ‘মঙ্গল শোভাযাত্রা’, বরিশাল চারুকলার অভিনন্দন
৩০ November ২০১৬ Wednesday ৭:২৪:১৪ PM
Print this E-mail this

বিশ্ব ঐতিহ্যে ‘মঙ্গল শোভাযাত্রা’, বরিশাল চারুকলার অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক


charukola-barisal মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে বরিশাল চারুকলাবাঙালির বর্ষবরণের প্রধান অনুষঙ্গ ‘মঙ্গল শোভাযাত্রা’ জাতিসংঘের ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় স্থান করে নিয়েছে।

আজ বুধবার (৩০ নভেম্বর) ইথিওপিয়ার ইদ্দিস আবাবায় অনুষ্ঠিত আন্ত:দেশীয় কমিটির একাদশ বৈঠকে এই অর্ন্তভুক্তির ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয় ইউনেস্কোর রিপ্রেজেনটিটিভ লিস্ট অব ইনট্যানজিবিল কালচারাল হেরিটেজ ও হিউমিনিটি তালিকায়’বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা অর্ন্তভুক্তি হয়েছে। বর্তমানে এই অর্ন্তভুক্তির সমর্থনে বাংলাদেশের শিল্পীদের একটি প্রতিনিধিদল বর্তমানে ইদ্দিস আবাবায় রয়েছেন।

দলের প্রধান চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন জানান- দেশের সংস্কৃতি কর্মীরা দীর্ঘদিন ধরে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অর্ন্তুভুক্তির দাবি জানিয়ে আসছিলেন। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের এই দাবীটি পুরণ হয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে চারুশিল্পী সংসদ সহ চারুকলার সকল শিল্পীবৃন্দ।

এছাড়া চারুকলা বরিশাল এর সভাপতি আলতাফ হোসেন, সম্পাদক সৈয়দ নাজমুল আলম অভি সহ সকল সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য ১৩৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এর উদ্যোগে দেশের প্রথম মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়। এরপর বাংলা ১৩৯৯ সাল থেকে চারুকলা বরিশাল এর উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়, পরবর্তীতে যা সারাদেশে ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন…
ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ‌্যের তালিকায় ‘মঙ্গল শোভাযাত্রা’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com