Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৭:১০ PM
Barisal News
Latest News
Home » জিয়ানগর » পিরোজপুর » পিরোজপুর সদর » সংবাদ শিরোনাম » এবার জিয়ানগরের ইউএনও বদলি
২১ December ২০১৬ Wednesday ১:২৮:৫৪ PM
Print this E-mail this

এবার জিয়ানগরের ইউএনও বদলি
নিউজ ডেস্ক


জিয়ানগরের ওসি প্রত্যাহার

সংগ্রহীত

পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনকে বদলি করা হয়েছে।

আজ বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর হাত থেকে মুক্তিযোদ্ধাদের সন্মাননা নেওয়ার ঘটনায় বদলী করা হয়েছে বলে জানাগেছে।

তবে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ বলেন, প্রশাসনিক কারণে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনকে বরগুনার বামনা উপজেলায় বদলি করা হয়েছে।

প্রসঙ্গত এর আগে গত সোমবার জিয়ানগর উপজেলার ইন্দুকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হককে প্রত্যাহার করে পিরোজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে জিয়ানগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিয়ানগরের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী। তিনি মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে।

বিজয় দিবসের ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ও ওসি মিজানুল হক উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেওয়ার ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন মাসুদ সাঈদী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। প্রশাসনের একটি সূত্র জানান, সম্ভবত এ কারণে ইউএনও বদলি ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

আরো পড়ুন…
রাজাকার পুত্রের সম্মাননায় ক্ষমা চাইলেন পিরোজপুর মুক্তিযোদ্ধা কমান্ডার
সাঈদীর পুত্রে সঙ্গে আ. লীগ নেতাদের সুসম্পর্ক!
জিয়ানগরের ইন্দুরকানীর ওসি প্রত্যাহার

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com