![]() পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তিতে বছর ব্যাপী কর্মসূচিসংবাদ বিজ্ঞপ্তি ১৫ January ২০১৭ Sunday ৮:১৮:১৩ PM
পরিষদের আহ্বায়ক মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পরিষদ সদস্য গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, সদস্য সচিব এস এম পারভেজ, সদস্য এ কে আজাদ, সদস্য এস এম রেজাউল ইসলাম শামীম, সদস্য ও ক্লাব সভাপতি শফিউল হক মিঠু এবং সদস্য ও ক্লাব সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু। সভায় সিদ্ধান্ত হয় ২০১৭ সালের বছর ব্যাপী বিভিন্ন ও লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তি উদযাপিত হবে। এর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে র্যালি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বছর শেষে সমাপনী অনুষ্ঠানে স্মরণিকা প্রকাশ, আলোচনাসহ বিভিন্ন সময় প্রতিষ্ঠাতা ও গুণীজন সম্বর্ধনা, সেমিনার, প্রতিযোগিতা, ভ্রমণ ইত্যাদি। সভায় আরও সিদ্ধান্ত হয় বিভিন্ন বিষয় ভিত্তিক উপ-পরিষদ গঠন করে সুবর্ণ জয়ন্তি উদযাপনের নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। গৃহীত কর্মসূচি সমূহে অতিথি হিসাবে মন্ত্রী, সচিব, জনপ্রতিনিধি, প্রখ্যাত সাংবাদিক ও নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘পিরোজপুর প্রেসক্লাব সুবর্ণ জয়ন্তি’ উদযাপন পরিষদের প্রথম সভা আজ রবিবার (১৫ জানুয়ারী) বিকালে ক্লাবের ‘শহীদুল আলম নিরু মিলনায়তনে’ অনুষ্ঠিত হয়।