Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৪:১৫ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » পিরোজপুর সদর » সংবাদ বিজ্ঞপ্তি » পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তিতে বছর ব্যাপী কর্মসূচি
১৫ January ২০১৭ Sunday ৮:১৮:১৩ PM
Print this E-mail this

পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তিতে বছর ব্যাপী কর্মসূচি
সংবাদ বিজ্ঞপ্তি


pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্রপ্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘পিরোজপুর প্রেসক্লাব সুবর্ণ জয়ন্তি’ উদযাপন পরিষদের প্রথম সভা আজ রবিবার (১৫ জানুয়ারী) বিকালে ক্লাবের ‘শহীদুল আলম নিরু মিলনায়তনে’ অনুষ্ঠিত হয়।

পরিষদের আহ্বায়ক মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পরিষদ সদস্য গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, সদস্য সচিব এস এম পারভেজ, সদস্য এ কে আজাদ, সদস্য এস এম রেজাউল ইসলাম শামীম, সদস্য ও ক্লাব সভাপতি শফিউল হক মিঠু এবং সদস্য ও ক্লাব সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

সভায় সিদ্ধান্ত হয় ২০১৭ সালের বছর ব্যাপী বিভিন্ন ও লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তি উদযাপিত হবে। এর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বছর শেষে সমাপনী অনুষ্ঠানে স্মরণিকা প্রকাশ, আলোচনাসহ বিভিন্ন সময় প্রতিষ্ঠাতা ও গুণীজন সম্বর্ধনা, সেমিনার, প্রতিযোগিতা, ভ্রমণ ইত্যাদি।

সভায় আরও সিদ্ধান্ত হয় বিভিন্ন বিষয় ভিত্তিক উপ-পরিষদ গঠন করে সুবর্ণ জয়ন্তি উদযাপনের নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

গৃহীত কর্মসূচি সমূহে অতিথি হিসাবে মন্ত্রী, সচিব, জনপ্রতিনিধি, প্রখ্যাত সাংবাদিক ও নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com