![]() বামনায় ১৭ দোকান ভস্মিভূত, ক্ষতি ২ কোটি টাকাবামনা প্রতিনিধি ২০ January ২০১৭ Friday ১২:০০:০২ PM
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে খোলপটুয়া বাজারের আফজাল হোসেনের জুতার দোকান থেকে বৈদ্যুতিক শর্ক সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা আশে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পরে। আগুনে মুদি দোকান, ফার্মেসি, কসমেটিকসের দোকান, ফটোস্টুডিও, খাবার হোটেল, চায়ের দোকান, লেপ তোশকের গোডাউন, মিষ্টির দোকানসহ ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়ে গেছে। মঠবাড়িয়া ও কাঠালিয়ার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এদিকে খবর পেয়ে বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা, সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুল রব মুর্তাযা আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু ঘটনা স্থল পরিদর্শন করেন। বরগুনা-২ আসনের সংসদ সদস্য¡ শওকত হাচানুর রহমান রিমন তার ব্যক্তিগত তহবিল থেকে ইউপি চেয়ারম্যান আ. খালেক জমাদ্দারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ২৩ ব্যবসায়ীকে তাৎক্ষনিক ৫ হাজার টাকা ও বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধার ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। মঠবাড়ীয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল হক জানান, বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজারে আগুনে আজ শুক্রবার (২০ জানুয়ারি) ভোর রাতে আগুনে ভস্মিভূত হয়েছে ১৭ টি দোকান। এতে ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।