Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ২:২৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় ১৭ দোকান ভস্মিভূত, ক্ষতি ২ কোটি টাকা
২০ January ২০১৭ Friday ১২:০০:০২ PM
Print this E-mail this

বামনায় ১৭ দোকান ভস্মিভূত, ক্ষতি ২ কোটি টাকা
বামনা প্রতিনিধি


বামনায় ১৭ দোকান ভস্মিভূত, ক্ষতি ২ কোটি টাকাবরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজারে আগুনে আজ শুক্রবার (২০ জানুয়ারি) ভোর রাতে আগুনে ভস্মিভূত হয়েছে ১৭ টি দোকান। এতে ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে খোলপটুয়া বাজারের আফজাল হোসেনের জুতার দোকান থেকে বৈদ্যুতিক শর্ক সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

মুহুর্তের মধ্যে তা আশে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পরে। আগুনে মুদি দোকান, ফার্মেসি, কসমেটিকসের দোকান, ফটোস্টুডিও, খাবার হোটেল, চায়ের দোকান, লেপ তোশকের গোডাউন, মিষ্টির দোকানসহ ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়ে গেছে।

মঠবাড়িয়া ও কাঠালিয়ার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এদিকে খবর পেয়ে বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা, সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুল রব মুর্তাযা আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু ঘটনা স্থল পরিদর্শন করেন।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য¡ শওকত হাচানুর রহমান রিমন তার ব্যক্তিগত তহবিল থেকে ইউপি চেয়ারম্যান আ. খালেক জমাদ্দারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ২৩ ব্যবসায়ীকে তাৎক্ষনিক ৫ হাজার টাকা ও বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধার ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।

মঠবাড়ীয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল হক জানান, বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com