Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৭:০৭ AM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » পটুয়াখালীতে উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের
২৬ June ২০২৬ Friday ৪:৫৩:২৮ PM
Print this E-mail this

পটুয়াখালীতে উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের


নিজস্ব প্রতিনিধি;

ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের টাকা থেকে কমিশন দাবির অভিযোগ উঠেছে ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আমিনুল ইসলামের বিরুদ্ধে। পটুয়াখালীর দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। মুরাদিয়া ইউপি সচিবের কমিশন দাবির এমন একটি ভিডিও কালবেলা প্রতিবেদকের হাতে এসেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) পাওয়া ওই ভিডিওতে ইউপি সচিব আমিনুল ইসলামকে বলতে শোনা যায়, তাকে ১০ শতাংশ এবং উপজেলা প্রশাসনের জন্য ৫ শতাংশ কমিশন দিতে হবে। ভিডিওতে আরও বলতে শোনা যায় সরকারি ভ্যাট-ট্যাক্স ১৭ শতাংশ, জামানত ৫ শতাংশ, তাকে ১০ শতাংশ এবং উপজেলা পরিষদকে ৫ শতাংশসহ মোট ৩৭ শতাংশ কমিশন দিতে হবে।

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. ফোরকান হাওলাদার বলেন, ইউনিয়ন পরিষদে আমরা বিভিন্ন বিষয়ে মিটিংয়ে বসেছিলাম। আলোচনার একপর্যায়ে ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের সাড়ে ৬ লাখ টাকার কাজ নিয়ে কথা হয়। এসময় সদ্য যোগদান করা সচিব আমিনুল ইসলাম ওই কাজ থেকে ১০ শতাংশ কমিশন দাবি করেন। এছাড়া উপজেলা পরিষদের জন্য ৫ শতাংশ কমিশন দাবি করেছেন। কমিশনের বিষয়ে তখন উপস্থিত ইউপি সদস্যরা প্রতিবাদ করে বলেন; আগে তো এভাবে কেউ নেননি।

তবে কমিশন দাবির বিষয়টি অস্বীকার করে ইউপি সচিব আমিনুল ইসলাম জানান, এগুলো তিনি বলেননি, এটা এআই ভিডিও হতে পারে।

এ বিষয়ে জানতে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুলাহ খায়রুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, এভাবে কমিশন নেওয়ার কোনো সুযোগ নেই, কেউ এমন কমিশন নিলে বা দাবি করলে সেটা তার একান্তই নিজস্ব বিষয়। তবে এই ঘটনা সত্য হলে তার বিরুদ্ধে প্রশাসনিক এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com