![]() বামনায় বর ও বরের মায়ের কারাদণ্ডবামনা প্রতিবেদক ৮ February ২০১৭ Wednesday ৪:৩৫:২৬ PM
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) রাতে বামনা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন। এরা হলেন, বামনা উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের ইন্দ্রজীৎ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২২), বরের মা ইন্দ্রজীৎ হাওলাদারের স্ত্রী শিখা রানী হাওলাদার (৩৫) এবং একই গ্রামের দিলীপ শীলের মেয়ে অস্টম শ্রেণীর শিক্ষার্থী বন্যা রানী শীলকে (১৪) ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, বামনা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের ইন্দ্রজীৎ হাওরাদারের ছেলে নয়ন হাওলাদার এবং একই গ্রামের দিলীপ শীলের স্কুল পড়ুয়া মেয়ে বন্যা শীলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার সন্ধ্যায় বন্যা নয়ন হাওলাদারের বাড়িতে গিয়ে নয়নের সাথে বিবাহের দাবি তোলে। পরিশেষে উভয় পক্ষ বিবাহে রাজী হয়। বিবাহ চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে এবং বর, কনে ও বরের মাকে বামনা থানায় নিয়ে আসে। বামনা থানা পুলিশ মঙ্গলবার রাতেই বর, কনে এবং বরের মাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। পরে বামনা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর নয়ন হাওলাদার এবং বরের মা শিখারানী হাওলাদারকে ১ মাসের করে কারাদণ্ড দেয় এবং কনে বন্যা শীলকে ১হাজার টাকা জরিমানার আদেশ দিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়। বামনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ মো. ফয়সাল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার আসামিদের বরগুনা কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে বর এবং বরের মাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।