Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ২:৩০ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় বর ও বরের মায়ের কারাদণ্ড
৮ February ২০১৭ Wednesday ৪:৩৫:২৬ PM
Print this E-mail this

বামনায় বর ও বরের মায়ের কারাদণ্ড
বামনা প্রতিবেদক


প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়েবরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে বর এবং বরের মাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) রাতে বামনা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

এরা হলেন, বামনা উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের ইন্দ্রজীৎ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২২), বরের মা ইন্দ্রজীৎ হাওলাদারের স্ত্রী শিখা রানী হাওলাদার (৩৫) এবং একই গ্রামের দিলীপ শীলের মেয়ে অস্টম শ্রেণীর শিক্ষার্থী বন্যা রানী শীলকে (১৪) ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, বামনা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের ইন্দ্রজীৎ হাওরাদারের ছেলে নয়ন হাওলাদার এবং একই গ্রামের দিলীপ শীলের স্কুল পড়ুয়া মেয়ে বন্যা শীলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মঙ্গলবার সন্ধ্যায় বন্যা নয়ন হাওলাদারের বাড়িতে গিয়ে নয়নের সাথে বিবাহের দাবি তোলে। পরিশেষে উভয় পক্ষ বিবাহে রাজী হয়। বিবাহ চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে এবং বর, কনে ও বরের মাকে বামনা থানায় নিয়ে আসে।

বামনা থানা পুলিশ মঙ্গলবার রাতেই বর, কনে এবং বরের মাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। পরে বামনা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর নয়ন হাওলাদার এবং বরের মা শিখারানী হাওলাদারকে ১ মাসের করে কারাদণ্ড দেয় এবং কনে বন্যা শীলকে ১হাজার টাকা জরিমানার আদেশ দিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

বামনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ মো. ফয়সাল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার আসামিদের বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com