বরিশালে ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণী সমাপ্ত নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ২ দিন ব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর সমাপ্তি হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১১ টায় এর সমাপ্তি ঘোষণা করেন বরিশাল রিপোর্টর্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন।
এর আগে ২০ ফেব্রুয়ারি সোমবার বিকেল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ২ দিন ব্যাপী এ ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর উদ্ভোধন করেন ভাষা সংগ্রামী মো. ইউসুফ কালু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড. এস এম ইকবাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজল ঘোষ, শুভংকর চক্রবর্তী, অনুষ্ঠান উপ পরিষদের আহবায়ক সুশান্ত ঘোষ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার প্রমুখ।
প্রদর্শনীতে বাংলা ভাষা, সাহিত্য, ভাষা আন্দোলন ও বরিশালের লেখক, দুষ্প্রাপ্য বেশ কিছু গ্রন্থ ও বরিশাল নিয়ে লেখা ৪ শতাধিক বইপত্র ও অর্ধশত ডকুমেন্ট প্রদর্শিত হয়।
|