![]() ঝালকাঠির অপহৃত শিশু বরগুনায় উদ্ধার, গ্রেপ্তার ২নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও বামনা প্রতিবেদক ২৫ April ২০১৭ Tuesday ২:৫৭:১৮ PM
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর ৫ টার দিকে বরগুনা জেলার বেতাগী থানাধীন বামনার বদনীখালী খেয়াঘাট থেকে ওই শিশুটিকে উদ্ধার এবং দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বরগুনার বামনা জেলার রহিতার মো. শুক্কুর হাওলাদারের ছেলে মো. সুজন হাওলাদার (২৭) ও আমতলী এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (২৭)। আজ সকালে বরিশাল নগরের রুপাতলীস্থ র্যাব-৮ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর উপ-অধিনায়ক আরো জানান, গত ২৩ এপ্রিল সকালে ঝালকাঠির কাঠালিয়া থানাধীন আমুয়া পূর্বপাড়া এলাকা থেকে মো. কামাল হোসেনের সাড়ে ৩ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ আল নাফি অপহৃত হয়। পরে ওই দিন রাতে অপহরকারীরা নাফির বাবার কাছে দুটি পৃথক মোবাইল নম্বর থেকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় পরের দিন গতকাল সোমবার নাফির মা এনি বেগম বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়েরের পাশাপাশি র্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আবেদনপত্র দেন। এরপর র্যাবের সিপিএসসি’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. হাসান আলীর নেতৃত্বে মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী থানাধীন বামনার বদনীখালী খেয়াঘাট থেকে অপহরণকারী ২ জনকে আটক করে শিশুটিকে উদ্ধার করা হয়। টাকার জন্যই এই অহরণের ঘটনা ঘটায় বলে র্যাবের কর্মকর্তা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, কাঠালিয়া থানার একটি অপহরণ মামলায় জুয়েল ও সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বর্তমানে তারা র্যাবের হেফাজতে আছেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

অপরহরণের ৪৩ ঘণ্টার মধ্যে ঝালকাঠির কাঁঠালিয়ার আব্দুল্লাহ আল নাফি নামে এক শিশুকে উদ্ধার করেছে বরিশাল র্যাপীড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮) সদস্যরা। পাশাপাশি মুক্তিপন দাবিকারী দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।