Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৭:১৫ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠি সদর » বরগুনা » বরগুনা সদর » বরিশাল » বরিশাল সদর » বামনা » সংবাদ শিরোনাম » ঝালকাঠির অপহৃত শিশু বরগুনায় উদ্ধার, গ্রেপ্তার ২
২৫ April ২০১৭ Tuesday ২:৫৭:১৮ PM
Print this E-mail this

ঝালকাঠির অপহৃত শিশু বরগুনায় উদ্ধার, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও বামনা প্রতিবেদক


ঝালকাঠির অপহৃত শিশু বরগুনায় উদ্ধার, গ্রেপ্তার ২অপরহরণের ৪৩ ঘণ্টার মধ্যে ঝালকাঠির কাঁঠালিয়ার আব্দুল্লাহ আল নাফি নামে এক শিশুকে উদ্ধার করেছে বরিশাল র‌্যাপীড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮) সদস্যরা। পাশাপাশি মুক্তিপন দাবিকারী দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর ৫ টার দিকে বরগুনা জেলার বেতাগী থানাধীন বামনার বদনীখালী খেয়াঘাট থেকে ওই শিশুটিকে উদ্ধার এবং দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বরগুনার বামনা জেলার রহিতার মো. শুক্কুর হাওলাদারের ছেলে মো. সুজন হাওলাদার (২৭) ও আমতলী এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (২৭)।

আজ সকালে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক আরো জানান, গত ২৩ এপ্রিল সকালে ঝালকাঠির কাঠালিয়া থানাধীন আমুয়া পূর্বপাড়া এলাকা থেকে মো. কামাল হোসেনের সাড়ে ৩ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ আল নাফি অপহৃত হয়।

পরে ওই দিন রাতে অপহরকারীরা নাফির বাবার কাছে দুটি পৃথক মোবাইল নম্বর থেকে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় পরের দিন গতকাল সোমবার নাফির মা এনি বেগম বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়েরের পাশাপাশি র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আবেদনপত্র দেন।

এরপর র‌্যাবের সিপিএসসি’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. হাসান আলীর নেতৃত্বে মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার বেতাগী থানাধীন বামনার বদনীখালী খেয়াঘাট থেকে অপহরণকারী ২ জনকে আটক করে শিশুটিকে উদ্ধার করা হয়।

টাকার জন্যই এই অহরণের ঘটনা ঘটায় বলে র‌্যাবের কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, কাঠালিয়া থানার একটি অপহরণ মামলায় জুয়েল ও সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বর্তমানে তারা র‌্যাবের হেফাজতে আছেন।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com