Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
২৫ June ২০২৬ Thursday ৩:২৫:০৯ PM
কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পণ্যের মান ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার এবং কাউখালী থানা পুলিশের সদস্যরা।
অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে দক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে রিয়াদ স্টোর-কে ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অভিযোগে ভাই ভাই মেডিকেল হল-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভবিষ্যতে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বাজারের ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি নিরাপদ ও মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী