![]() খালেদার রোগমুক্তি মিলাদে তিন প্রভাষক, শোকজবামনা প্রতিবেদক ১৯ August ২০১৭ Saturday ৪:১৪:৪৪ PM
শোকজ কৃতরা হলেন, বামনা ডিগ্রী কলেজের ম্যানেজমেন্ট বিষয়ের, মার্কেটিং বিষয়ের মো. মিজানুর রহমান প্রামনিক ও ইসলামিক শিক্ষার মো. আরিফুর রহমান। এ বিষয়ে শোকজ কৃত প্রভাষক মো. রুহুল আমিন তালুকদার বলেন, আমি বাইতুল করিম মসজিদের নিয়মিত মুসল্লি। ঘটনার দিনও সেখানে আমি আসরের নামাজ আদায় করেছি। পরের দিন অধ্যক্ষ স্বাক্ষরিত শোকজ এর মাধ্যমে জানতে পারি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিতির দায়ে আমাদের তিনজন কে শোকজ করা হয়েছে এবং আগামী তিন কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর বেশি কিছু বলার নেই। বামনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, শোকজ কৃত তিন জনই বাইতুল করিম মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংসদ ও কলেজের গর্ভনিংবডির সভাপতি শওকত হাসানুর রহমান রিমনের নির্দেশক্রমে তাদের কে পেশাগত অসাদচরনের দায়ে শোকজ করা হয়েছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলা সদরের বাইতুল করিম মসজিদে গত বুধবার আসরের নামাজের পর বিএনপির আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বামনা ডিগ্রী কলেজের তিন প্রভাষক অংশগ্রহণ করায় তাদেরকে শোকজ করেছেন কলেজ অধ্যক্ষ।